হাই-স্কোরিং ম্যাচে জয় পাঞ্জাবের 

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৫:২৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) হাই-স্কোরিং ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৩ রানে হারিয়েছে পাঞ্জাব কিংস। শনিবার (২২ এপ্রিল) নিজেদের মাঠে টস জিতে প্রথমে বোলিং করতে নামে মুম্বাই। স্যাম কারানের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৮ উইকেটে ২১৪ রানের বড় সংগ্রহ পায় পাঞ্জাব। 

৫টি চার ও ৪টি ছক্কায় ২৯ বলে ৫৫ রান করেন কারান। এছাড়া হারপ্রীত সিং ২৮ বলে ৪১ ও জিতেশ শর্মা ৪টি ছক্কায় ৭ বলে করেন ২৫ রান। মুম্বাইয়ের পক্ষে ক্যামেরুন গ্রিন-পিযুষ চাওলা নেন ২টি করে উইকেট। ২১৫ রানের বড় টার্গেটে শুরুটা ভালো না হলেও, অধিনায়ক রোহিত শর্মা ও গ্রিনের ব্যাটিংয়ে লড়াইয়ে থাকে মুম্বাই। ৪টি চার ও ৩টি ছক্কায় ২৭ বলে ৪৪ রান করে ফিরেন রোহিত।

এরপর ব্যাট হাতে ঝড় তুলে হাফ-সেঞ্চুরি তুলে নেন গ্রিন ও সূর্য। ৬টি চার ও ৩টি ছক্কায় ৪৩ বলে ৬৭ রান করেন গ্রিন। ২৩ বলে হাফ-সেঞ্চুরি পাওয়া সূর্য থামেন ৫৭ রানে। তার ২৬ বলের ইনিংসে ৭টি চার ও ৩টি ছক্কা ছিলো। গ্রিন-সূর্যর বিদায়ের পর শেষ ওভারে মুম্বাইয়ের জিততে প্রয়োজন হয় ১৬ রান। পেসার অর্শ্বদীপের করা ওভারে ২ উইকেট হারিয়ে ২ রানের বেশি নিতে পারেনি মুম্বাই। ২০ ওভারে ৬ উইকেটে ২০১ রান করতে সক্ষম হয় মুম্বাই। ২৯ রানে ৪ উইকেট নেন অর্শ্বদীপ। ম্যাচ সেরা হন কারান।

ইত্তেফাক/জেডএইচ