চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হয় শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। অভিষেকের পর থেকেই ছিলেন আলোচনায়। অভিষেক ম্যাচে ২ ওভার বল করে থাকেন উইকেটশূন্য। তবে দ্বিতীয় ম্যাচেই পেয়ে যান প্রথম আইপিএল উইকেটের দেখা। তবে তৃতীয় ম্যাচেই লজ্জার এক রেকর্ডের সাক্ষী হলেন অর্জুন।
শনিবার (২২ এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে এক ওভারে ৩১ রান দিয়েছেন অর্জুন। যা আইপিএলে মুম্বাইয়ের হয়ে এক ওভারে দ্বিতীয় সর্বোচ্চ রান খরচের ঘটনা। মুম্বাইয়ের হয়ে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়া বোলার ড্যানিয়েল সামস। ২০২২ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এক ওভারে ৩৫ রান দিয়েছিলেন তিনি।
পাঞ্জাবের বিপক্ষে প্রথম দুই ওভারে ১৭ রান দিয়ে এক উইকেট তুলে নেন অর্জুন। এরপর বিরতি দিয়ে ১৬তম ওভারে বোলিংয়ে আসেন তিনি। এই ওভারে ওভারে বোলিংয়ে ৩১ রান দেন অর্জুন।
