আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আর ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। আর এই ফাইনালকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। অধিনায়কত্বে থাকছেন রোহিত শর্মা।
তবে এই দলে বেশকিছু চমক রেখেছে নির্বাচকরা। ধারাবাহিকভাবে ব্যর্থতার পরও দলে জায়গা পেয়েছেন লোকেশ রাহুল। আর চমক দেখিয়ে ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন আজিঙ্কা রাহানে। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ছন্দে রয়েছেন এই ব্যাটার।
সড়ক দুর্ঘটনার পর দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন উইকেটকিপার ব্যাটার রিশাভ পন্থ। আর তাই তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন শ্রীকর ভরত। তবে আর কোন চমক রাখেননি নির্বাচকরা।
১৫ সদস্যের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকাট।
