পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুত্ কেন্দ্রে সংঘর্ষ হামলা ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় কলাপাড়া থানায় অজ্ঞাত পাঁচ শতাধিক লোককে আসামি করে একটি মামলা হয়েছে। মামলাটি করেছেন তাপ বিদ্যুত্ কেন্দ্রে কর্মরত চীনা নাগরিক ওয়াং লিবিং। পুলিশ এ মামলায় ঢাকা থেকে ১১ জন এবং এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে। এছাড়া চীনা শ্রমিক ঝাং ইয়াং ফাং নিহতের ঘটনায় ঐ রাতে একটি হত্যা মামলা দায়ের করেন ওয়াং লিবিং।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার বিকালে কেন্দ্রে কর্মরত শ্রমিক সাবিন্দ্র দাস নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা প্ল্যান্ট অভ্যন্তরে হামলা চালায়। এতে সংঘর্ষে আহত চীনা শ্রমিক ঝাং ইয়াং বরিশাল মেডিকেলে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
