ইউক্রেনের বিরুদ্ধে নতুন তৈরি টি-১৪ আরমাটা ট্যাংক ব্যবহার শুরু করেছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আরআইএর বরাত দিয়ে এ তথ্য জানায় আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, তবে নতুন এই ট্যাংক দিয়ে ইউক্রেনীয় সেনাদের অবস্থানে গোলাবর্ষণ শুরু করলেও রুশ সেনারা এখনও সরাসরি অভিযানে ট্যাংকটি ব্যবহার করেনি। রুশ নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, রুশ নৌবহরে যুক্ত হওয়া এই ট্যাংক অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে।
রুশ সেনারা ইতোমধ্যে ইউক্রেনে এটি ব্যবহার শুরু করেছে। রুশ নৌবহরের টি-১৪ ট্যাংকগুলোতে রয়েছে মনুষ্যবিহীন বুর্জ। এর ক্রু সদস্যরা এটি দূর থেকে পরিচালনা করতে পারবেন। মহাসড়কে এই ট্যাংকের সর্বোচ্চ গতি সীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার।
