প্রবীলা খাতুন নামের ১০ বছরের একটি মেয়ে গতকাল শুক্রবার সকাল সোয়া দশটার দিকে রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টের সি ব্লকের ৬ নম্বর সড়কের ১১০ নম্বর বাসা থেকে কাউকে কিছু না বলে তার ব্যবহূত কাপড়চোপড় নিয়ে বের হয়ে গেছে। তাত্ক্ষণিকভাবে আশপাশের সম্ভাব্য সব এলাকায় খোঁজ করেও মেয়েটিকে পাওয়া যায়নি। তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করা হয়েছে।
মেয়েটির মুখমন্ডল গোলাকার, গায়ের রঙ শ্যামলা, উচ্চতা আনুমানিক ৪ ফুট। তার পরনে ছিল নীল জামা ও লাল পাজামা। প্রবীলার স্থায়ী ঠিকানা : গ্রাম-খেলার আলগী, ইউনিয়ন- ভাংনামারী, থানা-গৌরীপুর, জেলা- ময়মনসিংহ। তার বাবার নাম হাকিম উদ্দীন। এ ব্যাপারে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন (জিডি নম্বর : ৮১১/ ২১-০৬-১৯) গৃহকর্তা তানভীর আহমেদ। কোনো সহূদয় ব্যক্তি মেয়েটির সন্ধান পেলে নিচের মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে : ০১৭৬৩৫০৫৫০৬।— সংবাদ বিজ্ঞপ্তি
