নিকলীতে বজ্রপাতে জেলে নিহত

আপডেট : ২১ জুন ২০১৯, ২২:১৯

মেলান্দহে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি ও নিকলী সংবাদদাতা

কিশোরগঞ্জের নিকলী উপজেলার মোহরকোনা গ্রামে বজ্রপাতে মোখলেছ মিয়া (৪২) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টিতে বরুলিয়া খালে জাল দিয়ে মাছ ধরার সময় হঠাত্ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা জানান, জামালপুরের মেলান্দহে বজ্রপাতে কৃষক আবুল কালাম (৩৫) আজাদ মারা গেছেন। বৃহস্পতিবার রাতে আলাইরবিলে মাছ ধরতে গেলে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।