নরসিংদী প্রতিনিধি
‘প্রায়োটাইজড এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস এমং কি পপুলেশন ইন বাংলাদেশ দি গ্লোবাল অ্যান্ড ফান্ড প্রজেক্ট’ শীর্ষক সচেতনতামূলক সভা গত বৃহস্পতিবার নরসিংদীর চিনিশপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. মবিন সরকার। বন্ধু স্যোসাল ওয়ালফেয়ার সোসাইটি নরসিংদীর আয়োজনে অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন সোসাইটির হেড অফিস থেকে আগত ওয়াসেল আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটির ভৈরবের ম্যানেজার শরিফুল ইসলাম, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, সাংবাদিক তোফাজ্জল হোসেন, রুবীয়া সাজ্জাত মুক্তা প্রমুখ।
