চোখে কাজল পরতে কে না ভালবাসেন। কিন্তু বিপত্তিটা ঘটে যখন এই গরমে কিছুক্ষণ যেতে না যেতেই কাজল লেপ্টে যায়। এই বিড়ম্বনা থেকে বাঁচতে চলুন শিখে নেই কিছু কৌশল:
- চোখে কাজল পরার আগে চোখের কোল, চোখের ওপরের অংশ ভাল করে টিস্যু পেপার কিংবা পরিষ্কার রুমাল দিয়ে মুছে হালকা করে বরফ মালিশ করে নিন। এতে ঘাম, অতিরিক্ত তেল দূর হয়ে কাজল টিকবে দীর্ঘক্ষণ।
- প্রাইমার লাগাতে ভুলবেন না। এতে কাজল লাগানোও হবে সহজ, ছড়াবেও কম।
- চোখের চারপাশে বিবি ক্রিম বা সিসি ক্রিম দিয়ে হালকা হাতে মালিশ করুন। এতে অতিরিক্ত তেল চলে যায়।
- অশ্রুরেখায় কাজল লাগালে কাজল লাগানোর পরে কালো কিংবা ব্রাউন আইশ্যাডো দিয়ে আরও একটি পরত দিন। এতে কাজলে ‘স্মোকি লুক’-ও আসবে।
