বংশালে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১১:৫০

রাজধানীর বংশালে কাহেরটুলি এলাকায় একটি পাঁচ তলা বাসার ছাদ থেকে পড়ে কাজী শাহনাজ বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোর ৫টার দিকে ঘটে এই ঘটনা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ছয়টা মৃত ঘোষণা করেন।

ওই নারীর ছেলে মশিউর রহমান বলেন, আমার মা ভোরে আমাদের বাসার পাঁচ তলার ছাদে যান। অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমাদের বাসা বংশাল গাঙ্গুলী লেন কাহেরটুলি এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

ইত্তেফাক/কেকে