উপসাগরীয় অঞ্চলে দুই যুদ্ধজাহাজ মোতায়েন করল ভারত

আপডেট : ২১ জুন ২০১৯, ২২:২৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেই উপসাগরীয় অঞ্চলে দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করল ভারত। দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের পকাতাবাহী জাহাজসমূহের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এই ব্যবস্থা নেয়া হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে ‘আইএনএস চেন্নাই’ এবং ‘সুনয়না’ নামের জাহাজ দুটি তাদের তত্পরতা শুরু করে। একই সঙ্গে ভারতের নেভির আকাশযানসমূহও নিরাপত্তা টহল দিচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, বিশ্বের জ্বালানির বিরাট অংশ এবং ভারতের ৪০ শতাংশ তেল এবং গ্যাস এই অঞ্চল দিয়ে পরিবহন হয়ে থাকে। একারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের বাণিজ্যিক জাহাজসমূহ যাতে ওই অঞ্চল দিয়ে নিরাপদে চলাচল করতে পারে সে লক্ষ্যে আগাম সতর্কতা গ্রহণ করা হয়েছে। এনডিটিভি।