দেশ ছেড়ে শুধু আইপিএলে খেলতে ছয় ইংলিশ ক্রিকেটারকে প্রস্তাব

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ২০:০৩

আন্তর্জাতিক ক্রিকেট বাদ দিয়ে শুধু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য ইংল্যান্ডের ছয় তারকা ক্রিকেটারকে প্রস্তাব দিয়েছে এক ফ্র্যাঞ্চাইজি। এর জন্য বিশাল অঙ্কের বেতনের প্রস্তাবও করেছে তারা।

ইংলিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে বল হয়, ইংল্যান্ডের ছয় ক্রিকেটারের সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের প্রাথমিক কথা-বার্তা হয়েছে। তাদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকাও আছেন। 

এখন ওই ছয় ক্রিকেটারের পরিচয় জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে ইংল্যান্ড জাতীয় দলের তারকা ক্রিকেটার আছেন। প্রস্তাবের শর্তে বলা হয়েছে, চুক্তিতে সম্মত হলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) বা কাউন্টির চুক্তিতে নাম রাখা যাবে না। আইপিএলেই শুধু তারা চুক্তিবদ্ধ থাকবে,  

 

 

 

ইত্তেফাক/জেডএইচ