ইউক্রেনে রুশ হামলা, নিহত বেড়ে ১২

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৫:৫০

রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন নগরীতে ব্যাপক হামলা চালিয়েছে। শুক্রবার ভোররাতে চালানো এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে মা এবং তার তিন বছরের সন্তানও রয়েছে। দেশটির মধ্যাঞ্চলের নগরী নিপ্রোর মেয়র বরিস ফিলাতোভ এ তথ্য জানিয়েছে। 

এলাকার সামরিক প্রশাসনের প্রধান ইহোর তাবুরেটস জানায়, উমানের কেন্দ্রীয় শহরে, একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে  ক্ষেপণাস্ত্র আঘাত করলে ১০জন নিহত হয় এবং এতে আগুন লেগে যায়। 

এ রাতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় বার বার কেঁপে উঠেছে কিয়েভ। 

পুরো ইউক্রেন জুড়েই ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা হিসেবে সাইরেন বেজেছে এবং বিস্ফোরণের বিকট আওয়াজ পাওয়া গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন চ্যানেল খবর প্রকাশ করেছে।

কিয়েভ বা অন্যান্য নগরীতে হতাহতের সংখ্যা বা কী ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কিয়েভ প্রশাসন থেকে বলা হয়ছে, তাদের অ্যান্টি-এয়ারক্রাফ্ট ইউনিট সক্রিয় রয়েছে।

ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, ক্রেমেনচুক এবং পোলতাভা শহরেও বিস্ফোরণ হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানায় উমানে ১০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এসব হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে মনে করছেন তিনি। 

ইত্তেফাক/এফএস