বিয়ে, সন্তানের জন্মের পর অনেকেই দোটানায় পড়ে যান- কাজ আগে, নাকি সংসার! কিন্তু করিনা কাপুর সম্প্রতি জানিয়ে দিলেন তার মধ্যে কোনো দোটানা নেই। তার গুরুত্বের তালিকা ভীষণই স্পষ্ট। সেখানে সবার আগে তার সন্তান-পরিবার তারপর সিনেমা।
অভিনেত্রী নিজে এখন এমন জায়গায় পৌঁছে গিয়েছেন যে তার খ্যাতির আলোয় তার সন্তানরাও আজ ওইটুকু বয়সেই প্রায় স্টার তকমা পেয়েছে।কারিনা কাপুর এবং সাইফ আলি খানের দুই পুত্র, তৈমুর আলি খান এবং জাহাঙ্গির আলি খান। তৈমুরের বয়স ৬, আর জেহর বয়স সবে ২।
অভিনেত্রী বলেন, আমরা মানে আমি আর সাইফ খুব খোলা মনের মানুষ। আমরা বাবা-মা হিসেবে কোনও কিছুই মিডিয়ার থেকে গোপন করি না। আমি আমার সন্তানদের ছবি তুলতে দিই কারণ আমি বিশ্বাস করি সম্মান দিলে সেটা ফেরত পাব। আমি এটা চাইতে পারি না। তাই আমি চাইব বাকি সবাই আমাদের ব্যক্তিগত সময়টাকে সম্মান জানাবে। আর বিশ্বাস করুন, এটা কাজ করে।
বর্তমানে অভিনেত্রী রিয়া কাপুরের ‘দ্য ক্রিউ’ ছবির শুটিং করছেন। কাজ তো বটেই পরিবারের সঙ্গে কাটানো নানা সময় অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবার সঙ্গে ভাগ করে নেন। তবে তিনি পাপারাৎজিদের বলেছেন তারা যেন তার সন্তানদের স্কুলে থাকাকালীন বা বন্ধুদের সঙ্গে থাকাকালীন ছবি না তোলে।
মা হওয়ার পর নিশ্চয় তার প্রায়োরিটি বদলেছে? সেই কারণেই কি তিনি কাজ করা কমিয়ে দিয়েছেন? উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমার সবটা করতে হবে। আমি একজন মা। তারপর একজন অভিনেত্রী। এখন আমি ৭০ শতাংশ একজন মা, তারপর বাকি ৩০ শতাংশ অভিনেত্রী। আমি যা করতে ভালোবাসি আমার তো সেটাও করতে হবে। যেমন সচেতনতা ছড়াতে হবে বিভিন্ন টপিকে। সূত্র: হিন্দুস্থান টাইমস।

যেন ডিজনির রাজকন্যা, ‘বার্বি ডল’ লুকে ধরা দিলেন মালাইকা