সোনারগাঁওয়ে পল্লী বিদ্যুতর প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজের পর কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, স্থানীয় ব্যবসায়ী নুরুজ্জামান, মাজহারুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, জনগণের স্বার্থে এ প্রিপেইড মিটার দেওয়া বন্ধ করতে হবে। এ প্রিপেইড মিটারে দ্বিগুণ বিল গুনতে হয় গ্রাহকদের। এছাড়াও বিভিন্ন চার্জের নামে অর্ধেক টাকা কেটে নেওয়া হয়। আগামী ১০ দিনের মধ্যে স্থাপন করা প্রিপেইড মিটার সরিয়ে নিতে হবে। নতুন করে প্রিপেইড মিটার লাগালে বা সরিয়ে না নিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয় মানববন্ধন কর্মসূচিতে।
