শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজে এসএজিসি ৪র্থ সাইন্স ফেস্টিভ্যাল শুরু

আপডেট : ২২ জুন ২০১৯, ০০:১৯

ঢাকা সেনানিবাসস্থ শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজের বিজ্ঞান ক্লাবের উদ্যোগে দুইদিনব্যাপী এসএজিসি ৪র্থ সাইন্স ফেস্টিভ্যাল-২০১৯ গতকাল শুক্রবার কলেজ ক্যাম্পাসে শুরু হয়েছে। সেনাসদরের আইটিডি পরিদপ্তর পরিচালক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ তারেক হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদে গবেষকদের বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞান মেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী কৃতী ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তাঁর বক্তব্যে নিজ নিজ প্রতিষ্ঠানে এই বিজ্ঞান চর্চার ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে সেই আশাবাদ ব্যক্ত করেন। ছাত্র-ছাত্রীদেরকে এ ধরনের বিজ্ঞান উত্সবে তাদের নিজেদের মেধা ও জ্ঞান কাজে লাগিয়ে নতুন উদ্ভাবনী যন্ত্রপাতি বা কলাকৌশল তৈরির উপর তিনি গুরুত্ব আরোপ করেন।

ঢাকা মহানগরীর সেরা ৩০টি স্কুল ও কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থী বিজ্ঞান উত্সবে অংশগ্রহণ করে। শুক্রবার সকালে কলেজের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ শহীদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এ বিজ্ঞান উত্সব উদ্বোধন করেন এবং ফিতা কেটে বিভিন্ন স্টলসমূহ পরিদর্শন করেন।