টরন্টোয় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নারী নিহত

আপডেট : ২২ জুন ২০১৯, ০০:২০

কানাডার টরন্টোর ডাউনটাউনের রিজেন্ট পার্ক এলাকায় সড়ক দুর্ঘটনায় রত্না বেগম (৩০) নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে ডানডাস এবং রিজেন্ট পার্ক ব্লু বার্ড ইন্টারসেকশনের ডেনিয়েল স্পেক্ট্রামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মাতাল অবস্থায় গাড়ি চালানোর সময় গাড়ি চালক রত্না বেগমকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়ি চালক পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে আটক করে। রত্না বেগমের গ্রামের বাড়ি সিলেট সদর এলাকার বরইকান্দি গ্রামে। তার স্বামীর নাম মাওলানা মেজবাহ।