সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হোটেল সারিনা। প্রতিষ্ঠানটি তাদের পিআর বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৫ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: পিআর এক্সিকিউটিভ।
পদের সংখ্যা: নির্ধারিত না।
আবেদন যোগ্যতা: পাবলিক রিলেশনস, জার্নালিজম, কমিউনিকেশনস বা সমমান বিষয়ে স্নাতক পাস হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। মিডিয়া রিলেশনশিপ ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে। রিসার্স, রাইটিং ও পাবলিকেশন এডিট করার দক্ষতা থাকতে হবে।
আবেদনের উপায়: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে সিভি পাঠাতে হবে এই [email protected] ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ: ৫ মে, ২০২৩
