অ্যান্ড্রয়েডে স্টোরেজ একটি বড় সমস্যা। তাই অনেকে বেশি স্টোরেজের ফোন কেনেন অনেকে। তবে অ্যান্ড্রয়েডে দ্রুত মিডিয়া ফাইল স্টোরেজ ভরাট করে ফেলে। সেজন্য অনেক পদ্ধতি অনেকে অবলম্বন করেন। তার আদতে প্রয়োজন নেই। আপনার অ্যান্ড্রয়েড ফোনে শুধু তিনটি পদ্ধতি অবলম্বন করুন:
গুগল ফাইলস ইন্সটল করুন
মোবাইলের ভেতর স্পেস খালি করার জন্য থার্ড পার্টি অ্যাপের কোনো প্রয়োজন নেই৷ গুগল ফাইলস থাকলেই হলো। অনেক ফোনে এটা ইন্সটল করাই থাকে৷ না থাকলে প্লে স্টোর থেকে নামান। এই ফাইল এক্সপ্লোরার আপনাকে স্টোরেজ খালি করতে সবচেয়ে বেশি সাহায্য করবে। অ্যাপ ওপেন করলেই স্টোরেজ খালি করার অসংখ্য অপশন পাবেন।
ক্লাউডে ছবি রাখুন
ছবি ফোনে না রেখে ক্লাউডে ব্যাকআপ রাখুন। শুধু জিমেইলই নয়, অন্য আরও প্লাটফর্মে ব্যাকআপ রাখতে পারবেন। ক্লাউডে রাখলে আপনাকে ফোনে রাখতে হবে না। যাদের স্টোরেজ কম তাদের জন্য এটা মেনে চলা জরুরি।
হোয়াটস অ্যাপ ও টেলিগ্রাম এর ছবি
হোয়াটস অ্যাপ ও টেলিগ্রামের মিডিয়া অটো সেভ হলে দ্রুত আপনার স্টোরেজ ভর্তি হয়। তাই ফোনের স্টোরেজে ইমেজ সেভ করাবেন না।

হাগিং ফেসের নিজস্ব চ্যাটজিপিটি