চলতি বছরের এপ্রিলে দেশের বিভিন্ন থানায় হারানো ৫০টি মোবাইলফোন উদ্ধার করে প্রকৃত গ্রাহকের কাছে হস্তান্তর করেছে ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উত্তরার সাইবার টিম।
তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হারিয়ে যাওয়া মোবাইলগুলো উদ্ধার করতে সক্ষম হয় এপিবিএন।
প্রকৃত মালিকরা তাদের হারানো মোবাইলফোন ফেরত পেয়ে পুলিশকে ধন্যবাদ দিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশের নাগরিকের সেবায় ১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাইবার টিম তাদের এই প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
