সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড.আবদুস সোবহান গোলাপ।
সোমবার দুপুরে কালকিনির রমজানপুরে এমপির নিজ বাসভবনে মাদারীপুরের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে এই শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এতে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে আসা সরকারি কর্মকর্তা কর্মচারীদের এক মিলন মেলায় পরিণত হয়। পরে সকলের সম্মানার্থে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এসময় এমপি গোলাপের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে আসেন মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান, পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম (বার), পিপিএম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফ আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা শরমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. মনিরুজ্জামান ফকির পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ভাস্কর সাহা, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. আলাউল হাসান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিংকি সাহা, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন, ডাসার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিন ইয়াছমিন, সহকারী পুলিশ সুপার (অপস্) মো. মনিরুল ইসলাম, মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী, কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হোসেন, ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসানুজ্জামানসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
