সকালে অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলেই মাথাব্যথায় কাবু হয়ে পড়েন অনেকে। রোদের সীমানায় এই ব্যথা করাটাই স্বাভাবিক। অনেকে মাথাব্যথা সহ্য করতে না পেরে অনেক ওষুধ খান।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এভাবে ঘন ঘন ওষুধ খাওয়া ঠিক নয়। বরং আপনার বেশি বেশি পানি খাওয়া উচিত। গ্রীষ্মে আমাদের শরীরে পানিস্বল্পতা দেখা দিতে পারে। এই পানিস্বল্পতার কারণে আপনার মস্তিষ্কে রক্তচলাচল ও অক্সিজেন প্রবাহ হয় কম। ফলে আপনার মাথাব্যথা হতেই পারে।
এ কারণে গ্রীষ্মকালে বেশি বেশি পানি পান করুন। পানি পান করার মাধ্যমে আপনার শরীরে পানিশুণ্যতা দূর হবে এবং একইসঙ্গে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়বে। গরমে রোদে বের হওয়ার পর উগ্র গন্ধ থেকেও মাথাব্যথা হতে পারে। অনেকেই উৎকট গন্ধ সহ্য করতে পারেন না। বাসে উঠলে অনেক সময় উৎকট পারফিউমের ঘ্রাণে মাথাব্যথা করতে পারে। সেজন্য সবসময় মাস্ক ব্যবহার করুন। উপকার পাবেন।
সূত্র: হেলথ ইন
