ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা স্বাগতিক ইংল্যান্ডকে ২০ রানে হারিয়ে চমক দেখিয়েছে। মাত্র ২৩৩ রানের লক্ষ্য দিয়েও তারা দুর্দান্ত এই জয় তুলে নিয়েছে। স্বল্প পুঁজির এই ম্যাচ জয়ে অনেক বেশি উচ্ছ্বসিত লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। এই জয়কে দলগত প্রচেষ্টার ফল বলে মনে করছেন তিনি।
ম্যাচ শেষে করুনারত্নে বলেন, ‘দুর্দান্ত এক জয়। ব্যাটসম্যানরা বড় স্কোর গড়ার চেষ্টা করেছে। তারপরও কম পুঁজি নিয়ে বোলাররা দারুণ পারফরমেন্স করেছে। এটি দলগত সাফল্য।’
আরও পড়ুন : ১৫ কৃষকের জমি জবরদখল করে রাস্তা
ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন-আপকে ২১২ রানেই গুটিয়ে দেন মালিঙ্গা-ডি সিলভা-উদানারা। ‘বুড়ো’ মালিঙ্গা ৪৩ রানে ৪ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। ডান-হাতি অফ-স্পিনার ধনঞ্জয়া ডি সিলভা ৩২ রানে ৩ ও পেসার ইসুরু উদানা ৪১ রানে ২ উইকেট নেন। তাই বোলারদের প্রশংসা করে করুনারত্নে বলেন, ‘মালিঙ্গা দারুণ বল করেছে। তার ৪ উইকেট শিকারে আমাদের ম্যাচ জয়ের পথ সহজ হয়েছে। এছাড়া ডি সিলভা ও উদানার বোলিং ছিলো দুর্দান্ত।’
ইত্তেফাক/কেআই
