দুই ফুট জমি নিয়ে দ্বন্দ্বের জেরে পরিবারের পাঁচজনকে হত্যা

আপডেট : ২২ জুন ২০১৯, ১৬:৪২

ভারতের মধ্যপ্রদেশে রাস্তা নির্মাণের জন্য মাত্র দুই ফুট জমি নিয়ে দ্বন্দ্বের জেরে শিশুসহ একই পরিবারের পাঁচ সদস্যকে গুলি করে হত্যা করেছে তাদের আত্মীয়রা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পিটিআই।

একটি কক্ষের ভিতরে তালা লাগিয়ে পরিবারের অপর একজন সদস্য ও দুই ছেলে হত্যাকাণ্ড থেকে রক্ষা পান।

পুলিশ জানায়, মনোজ অহিরওয়ার (৪৫) ও সঞ্জীব অহিরওয়ার (৩৫) নামে দুই ভাই এবং তাদের পরিবার ভোপাল শহর থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বের বিনা শহরে বসবাস করত।

বিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিল মৌর্য জানান, দুই দিন আগে তাদের চাচা মনোহর অহীরওয়ার সঞ্জীবের কাছ থেকে একটি রাস্তা নির্মাণের জন্য ২ ফুট জমি চান। কিন্তু সে দিতে রাজি হয়নি।

আরও পড়ুনঃ ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টা, দাদা গ্রেফতার

বিষয়টি নিয়ে বিতর্কের জেরে শুক্রবার রাতে মনোহর সঞ্জীব ও মনোজের বাড়িতে হামলা চালায়। নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি করে হত্যা করে উভয় পরিবারের পাঁচজনকে।

ইত্তেফাক/টিএস