একপ্রান্তে বিরাট কোহলি রানের চাকা ঘুরানোর চেষ্টা করছেন। ৫৪ বল থেকে করেছেন ৫৯ রান। তবে অপরপ্রান্ত থেকে এর মধ্যেই তাকে ফিরে গেছেন দুজন। এর আগে লুকেশ রাহুল আউট হয়েছিলেন। এবার ফিরে গেলেন বিজয় শঙ্কর। রহমত শাহের বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে মাঠ ছাড়ার আগে তিনি ৪১ বল থেকে ২৯ রান করেন। ২৭ ওভারের খেলা শেষে ভারতের সংগ্রহ তিন উইকেটে ১২৪ রান।
আজ শনিবার সাউদাম্পটনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। পঞ্চম ওভারে এসে দলীয় ৭ রানে রোহিত শর্মা ফিরেন রানের খাতা খোলার পরই। দলীয় ৬৪ রানে এসে ভারতের দ্বিতীয় উইকেট তুলে নিলেন মোহাম্মদ নবী। কিছুটা ধীরগতিতে খেলা লুকেশ রাহুল ৫৩ বল থেক ৩০ রান করে ফিরেন সাজঘরে। এবার ফিরলেন বিজয় শঙ্কর।
এবারের বিশ্বকাপে চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে ভারত। একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে আছে ভারত। টুর্নামেন্টের অন্যতম হট ফেবারিট তারা। অন্যদিকে আফগানিস্তান ইতিমধ্যে পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতে হেরেছে। কোনো পয়েন্ট ছাড়াই টেবিলের তলানিতে তাদের অবস্থান।
ইত্তেফাক/কেআই
