শিশুকে প্রথম পানি খাওয়ানোর সময় সতর্কতা

আপডেট : ০৫ মে ২০২৩, ০৯:৩৫

পানির অপর নাম জীবন। পানি তৃষ্ণা মেটায় ও শরীরের সব অঙ্গের কার্যকারিতা ও ভারসাম্য বজায় রাখে। প্রাপ্তবয়স্কদের দিনে অনন্ত ৩-৪ লিটার পানি পান করা জরুরি।

অন্যদিকে শিশুদের ক্ষেত্রে বয়স ও তাদের শারীরিক অবস্থা বিবেচনা করে পানি পান করাতে হবে পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী। তবে নবজাতকদের ক্ষেত্রে  বিশেষজ্ঞরা জানান, জন্মের কয়েক মাস পর নবজাতকের শরীর পানির জন্য প্রস্তুত হয় না। তাদের পাকস্থলী ছোট হয়, অন্যদিকে কিডনিও বিকাশ লাভ করতে শুরু করে।

শিশু বিশেষজ্ঞ ডাক্তার ফারহানা পারভীন ফ্লোরা জানান, জন্মের ৬ মাস পর্যন্ত শিশুর আলাদা করে পানির প্রয়োজন হয় না। মায়ের বুকের দুধ বা ফর্মুলা খেলেই তাদের পুষ্টি মেলে।

তিনি আরও জানান, একটি নবজাতকের পেটে মাত্র ১-২ চা চামচ বা ৫-১০ মিলিলিটার জায়গা থাকে। তাই অপ্রয়োজনীয় কোনো কিছুই শিশুকে খাওয়ানো উচিত নয়। এতে শিশুর সমস্যা হতে পারে। প্রথম কয়েক মাস শিশুদের সাধারণত পানির প্রয়োজন হয় না। নবজাতকের সব তরল চাহিদা বুকের দুধ বা ফর্মুলা দ্বারা পূরণ হয় ৬ মাস পর্যন্ত।

শিশুকে প্রথম পানি খাওয়ানোর ক্ষেত্রে ডাক্তার ফ্লোরা কিছু পরামর্শ দিয়েছেন চলুন জেনে নেই-

  • শিশুর ফর্মুলা তৈরি করতে ব্যবহৃত পানি বিশুদ্ধ কি না তা পরীক্ষা করুন।
  • কলের পানিতে ফ্লোরাইড থাকে। তাই ফুটিয়ে পান করাতে হবে।
  • ৬ মাস বয়স থেকে শিশুদের প্রতিদিন আধা কাপের একটু বেশি পানি পান করাতে হবে।
ইত্তেফাক/পিএস/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন