এবার ফিরলেন কোহলি, কঠিন চাপে ভারত

আপডেট : ২২ জুন ২০১৯, ১৮:৪৬

ভারতের ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলিকেও সাজঘরের পথ ধরালেন মোহাম্মদ নবী। ৬৩ বল থেকে সাতটি চারের মারে ৬৭ রান করে ফিরেছেন তিনি। ভারতের ব্যাটসম্যানদের উপর শুরু থেকেই আফগান ব্যাটসম্যানরা চাপ সৃষ্টি করে রেখেছিলেন। সেই চাপে রোহিত শর্মা, লুকেশ রাহুল ও বিজয় শঙ্কর ফিরেছিলেন আগেই। তিনজনের কেউই সাবলীল ব্যাট করতে পারেননি। ৪০ ওভারের খেলা শেষে ভারতের সংগ্রহ চার উইকেটে ১৭৫ রান। 

আজ শনিবার সাউদাম্পটনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। পঞ্চম ওভারে এসে দলীয় ৭ রানে রোহিত শর্মা ফিরেন রানের খাতা খোলার পরই।  দলীয় ৬৪ রানে এসে ভারতের দ্বিতীয় উইকেট তুলে নিলেন মোহাম্মদ নবী। কিছুটা ধীরগতিতে খেলা লুকেশ রাহুল ৫৩ বল থেকে ৩০ রান করে এ সময় আউট হন। সেই ধারাবাহিকতায় দলীয় ১২২ রানে ফিরেন বিজয় শঙ্কর। রহমত শাহের বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে মাঠ ছাড়ার আগে তিনি ৪১ বল থেকে ২৯ রান করেন। 

অন্য ব্যাটসম্যানদের ধীরগিতর ব্যাটিংয়ের মধ্যেও ব্যতিক্রম ছিলেন বিরাট কোহলি। রানের চাকা ঘুরানোর চেষ্টা করেন তিনি। তবে শেষ পর্যন্ত মোহাম্মদ নবীর বলে রহমত শাহ’র হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ভারত অধিনায়কও।  

এবারের বিশ্বকাপে চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে ভারত। একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে আছে ভারত। টুর্নামেন্টের অন্যতম হট ফেবারিট তারা। অন্যদিকে আফগানিস্তান ইতিমধ্যে পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতে হেরেছে। কোনো পয়েন্ট ছাড়াই টেবিলের তলানিতে তাদের অবস্থান।

ইত্তেফাক/কেআই