বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে অস্থায়ী ভিত্তিতে ৭ ক্যাটাগরির পদে ১১ থেকে ২০তম গ্রেডে ৮১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: নিম্নমান হিসাব সহকারী
পদসংখ্যা: ৩০০। যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি পাস। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ/ শ্রেণি/ জিপিএ-২.০-এর নিচে থাকা যাবে না। মাইক্রোসফট অফিসের (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি) অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
২. পদের নাম: ফার্মাসিস্ট/ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ২৫। যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ফার্মেসি/ ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি/ সমমান। সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ/ শ্রেণি/ জিপিএ-২.০-এর নিচে থাকা যাবে না।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
৩. পদের নাম: সিনিয়র স্টাফ নার্স
পদসংখ্যা: ৪। যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন নার্সিং। সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ/ শ্রেণি/ জিপিএ-২.০-এর নিচে থাকা যাবে না।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
৪. পদের নাম: জুনিয়র স্টাফ নার্স
পদসংখ্যা: ১০। যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন নার্সিং। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ/ শ্রেণি/ জিপিএ-২.০-এর নিচে থাকা যাবে না।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৫. পদের নাম: ড্রেসার
পদসংখ্যা: ৬। যোগ্যতা: এসএসসি/ সমমান পাস। সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ/ শ্রেণি/ জিপিএ-২.০-এর নিচে থাকা যাবে না।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
৬. পদের নাম: মিডওয়াইফ
পদসংখ্যা: ৯
যোগ্যতা: এসএসসি/ সমমান পাস। সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ/ শ্রেণি/ জিপিএ-২.০-এর নিচে থাকা যাবে না।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
৭. পদের নাম :নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ৪৬৪
যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ ৩২ ইঞ্চি থেকে ৩৪ ইঞ্চি ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা: ২০২৩ সালের ১৭ এপ্রিল আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ যেসব আবেদনকারীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে রয়েছে তাঁরাও আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে :আগ্রহী প্রার্থীদের এই http://bpdb.teletalk.com.bd/ ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক মুঠোফোন নম্বর থেকে ১২১ এ কল অথবা alljobs.query@teletalk. com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/ মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদন ফি :অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২ ও ৩ নম্বর পদের জন্য ৩০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৩৪ টাকাসহ মোট ৩৩৪ টাকা; ১ ও ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৫ থেকে ৭ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময় :৭ মে ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।
