ব্র্যাডম্যানের চেয়ে কম নন বাবর: রমিজ রাজা 

আপডেট : ০৬ মে ২০২৩, ১১:২৭

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ক্যারিয়ারের ৫ হাজার রান পূর্ণ করেন বাবর। ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রানের বিশ্ব রেকর্ড গড়েন পাকিস্তান দলের এই অধিনায়ক। ক্যারিয়ারের ৯৭তম ইনিংসে ৫ হাজার রান পূর্ণ করেন বাবর। আর এতেই হাশিম আমলার দ্রুততম ৫ হাজার রানের রেকর্ড ভেঙে দেন বাবর। 

বাবর আজম।

শুধু তাই নয়, ১০৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেন পাক অধিনায়ক। তার শতকের ওপর ভর করে নিউজিল্যান্ডকে ১০২ রানের বড় ব্যবধানে হারায় পাকিস্তান। বাবরের এমন পারফরম্যান্সের পর তার ভূয়সী প্রশংসা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজা।

স্যার ডন ব্র্যাডম্যান।

বাবরকে ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করে রমিজ রাজা বলেন, ‘বাবর আজম ডন ব্র্যাডম্যানের চেয়ে কম নয়। সাদা বলের ক্রিকেটে পরিসংখ্যানগত দিক থেকে সে বিশ্বের সেরা ক্রিকেটার। এমন ঝুঁকিপূর্ণ সংস্করণে এ ধরনের ধারাবাহিক খেলোয়াড় আমি আর দেখিনি।’

রমিজ রাজা।

তিনি আরও বলেন, ‘সে ওয়ানডেতে দ্রুততম ৫০০০ রান সংগ্রহ করেছে। সে ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তিকে পেছনে ফেলেছে, যা অনেক বড় অর্জন। পাকিস্তানে ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষে ওঠার কারণও কিন্তু সে।’

     

ইত্তেফাক/জেডএইচ