ধোনিকে ফেরালেন রশিদ খান

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ০২:৪৩

রশিদ খানের প্রথম শিকারে পরিণত হলেন মহেন্দ্র সিং ধোনি। ৫২ বল থেকে ২৮ রান করা ধোনি রানের চাকা ঘুরানোর চেষ্টা করলেও পারেননি। ৪৬ ওভারের খেলা শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ২০৫ রান।

আজ শনিবার সাউদাম্পটনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। পঞ্চম ওভারে এসে দলীয় ৭ রানে রোহিত শর্মা ফিরেন রানের খাতা খোলার পরই। দলীয় ৬৪ রানে এসে ভারতের দ্বিতীয় উইকেট তুলে নিলেন মোহাম্মদ নবী। কিছুটা ধীরগতিতে খেলা লুকেশ রাহুল ৫৩ বল থেকে ৩০ রান করে এ সময় আউট হন। সেই ধারাবাহিকতায় দলীয় ১২২ রানে ফিরেন বিজয় শঙ্কর। রহমত শাহের বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে মাঠ ছাড়ার আগে তিনি ৪১ বল থেকে ২৯ রান করেন।

অন্য ব্যাটসম্যানদের ধীরগিতর ব্যাটিংয়ের মধ্যেও ব্যতিক্রম ছিলেন বিরাট কোহলি। রানের চাকা ঘুরানোর চেষ্টা করেও পারেননি। মোহাম্মদ নবীর বলে রহমত শাহ’র হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ভারত অধিনায়ক। আউট হওয়ার আগে ৬৩ বল থেকে সাতটি চারের মারে ৬৭ রান করে ফিরেছেন তিনি। এবার দলীয় ১৯২ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হলেন ধোনি। 

এবারের বিশ্বকাপে চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে ভারত। একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে আছে ভারত। টুর্নামেন্টের অন্যতম হট ফেবারিট তারা। অন্যদিকে আফগানিস্তান ইতিমধ্যে পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতে হেরেছে। কোনো পয়েন্ট ছাড়াই টেবিলের তলানিতে তাদের অবস্থান।

ইত্তেফাক/কেআই