টস হেরে ব্যাট করছে নিউজিল্যান্ড

আপডেট : ২২ জুন ২০১৯, ১৯:৪৫

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৭ রানে কিউইদের দুই উইকেট তুলে নিয়ে ভালো একটা সূচনাও করেছিল ক্যারিবীয়রা। 

তবে সেই অবস্থা থেকে কেন উইলিয়ামসন ও রস টেলরের ব্যাটে ক্রমেই ঘুরে দাঁড়াচ্ছে কিউইরা। ১৫ ওভারের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দুই উইকেটে ৫৬ রান। 

প্রথম পাঁচ ম্যাচের চারটিতে জয় পায় নিউজিল্যান্ড। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। তাই ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দ্বিতীয় স্থানে। অপরদিকে সমান ম্যাচে তিন পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

ইত্তেফাক/কেআই