মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মারুফুর রশীদ খান ও পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বিপিএম (বার) পিপিএম এর বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মাদারীপুরবাসী। গত ২৬ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদারীপুর জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মারুফুর রশীদ খান বলেন আমার অফিসের কর্মকর্তা-কর্মচারী কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হলে দুদককে ডেকে এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি সব ধরনের অন্যায় এবং দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করলাম। অন্যায় ও দুর্নীতি কারীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে না। মাদারীপুর জেলাকে দুর্নীতি মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। তার এমন বক্তব্যে মাদারীপুর জেলার সর্বস্তরের মানুষ আশ্বস্ত হন । তার প্রতি মানুষের শ্রদ্ধা আরো বেড়ে যায়।
সরেজমিনে গত বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে গেলে কথা হয় দুই জন অবসরে যাওয়া ব্যক্তির সাথে। তারা বলেন, আমাদের অবসরে যাওয়া ফাইল দীর্ঘদিন আটকা ছিল। নতুন ডিসি স্যার এসে আমাদের ফাইলে সই করে দিয়েছে । শুধু আমাদের ফাইল নয় তার টেবিলে থাকা সমস্ত ফাইল সই করে দিয়েছে । তার মতো বড় মনের মানুষ আমরা কম দেখেছি । তিনি কোনো মানুষকে হয়রানি করেন না। এছাড়াও কথা হয় জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর সাথে । তাদের সবার মুখে ছিল একই কথা অন্যায় ও দুর্নীতি যে করবে তাকে ডিসি স্যার কোনোভাবে ছাড় দেবে না। তারা আরো বলেন, আমরা তার সাথে কাজ করে একটা জিনিস বুঝতে পেরেছি তিনি কাউকে হয়রানি করবে না। অন্যদিকে জেলার ট্রাফিক ব্যবস্থা, বাল্যবিবাহ, চিকিৎসাসেবা, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, কিশোর গ্যাং প্রতিরোধ ব্যবস্থা ডিসি স্যার গুরুত্ব সহকারে তদারকি করছেন।
অপরদিকে মো. মাসুদ আলম বিপিএম (বার) পিপিএম তিনি সম্প্রতি মাদারীপুরের পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। যোগদান করে তিনি জেলার ৫ থানাকে ঘুষ ও দুর্নীতি মুক্ত করতে সংশ্লিষ্ট সকলের সাথে জরুরী মিটিং করেন। মিটিংয়ে সবাইকে হুঁশিয়ারি দিয়ে বলেন অতীতে যেইভাবে থানাগুলো চলেছে এখন একটু ব্যতিকর্ম ভাবে চলবে। থানায় জিডি, মামলা, পুলিশ ক্লিয়ারেন্সসহ কোনো বিষয়ে টাকা পয়সা নেওয়া যাবে না। মানুষ যেন সেবা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে কাজ করতে হবে। এখন থেকে পুলিশ সুপারের রুমের দরজা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আমার কাছে গরীব, দুঃখী, অসহায় মানুষগুলো যেমন সেবা পাবে ঠিক বড়লোক মানুষগুলো একিই সেবা পাবে। আমার কাছে সবাই সমান। তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।
