ক্রিকেটের ইতিহাসে সতীর্থ বা প্রতিপক্ষ হিসেবে দুই ভাইয়ের খেলার রেকর্ড আছে অনেকগুলোই। আইপিএলেও দুই ভাই অনেকসময় খেলেছেন সতীর্থ বা প্রতিপক্ষ হিসেবে। তবে টুর্নামেন্টটির ইতিহাসে এক ম্যাচে প্রতিপক্ষ দুই দলের অধিনায়ক হিসেবে এই প্রথম মাঠে নামবেন দুই ভাই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের নেতৃত্ব আগে থেকেই হার্দিক পান্ডিয়ার কাঁধে, অন্যদিকে লোকেশ রাহুলের চোটের কারণে অনাকাঙ্ক্ষিতভাবেই লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নেতৃত্বভার এনে দিয়েচেহ ক্রুনাল পান্ডিয়ার কাঁধে।
আজ রোববার (৭ মে) দিনের প্রথম ম্যাচেই টস করতে নামবেন দুই ভাই। এর আগে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে একইসঙ্গে খেলেছেন সতীর্থ হিসেবে। খেলেছেন ভিন্ন দলে প্রতিপক্ষ হিসেবেও। তবে দুই দলের অধিনায়ক হিসেবে এই প্রথম মুখোমুখি পান্ডিয়া ব্রাদার্স।
চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছে হার্দিকের গুজরাট। গত আসরের চ্যাম্পিয়নরা এখনও রয়েছে প্যেন্ট টেবিলের শীর্ষে।
অন্যদিকে, ঠিক বিপরীত অবস্থা লক্ষ্ণৌর। প্রথমদিকে ভালো খেলে পয়েন্ট টেবিলের উপরের দিকে থাকলেও পরে পথ হারিয়ে এখনও দ্বিধায় রয়েছে প্লে-অফে উঠতে পারবে কিনা। তার উপরে নিয়মিত অধিনায়ক লোকেশ রাহুলের চোট যেন বিপদ আরও বাড়িয়ে দিয়েছে দলটির। আজ দুই ভাইয়ের লড়াইয়ে কে জিতে তার ওপরও অনেকটা নির্ভর করছে লক্ষ্ণৌর প্লে-অফে ওঠা

