আপনার রাশিফল

আপডেট : ২২ জুন ২০১৯, ২১:০৩

মুহম্মদ আনিসুল হক

২৩ জুন ২০১৯ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ৯ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ এবং ১৯ শাওয়াল ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা: ২ ও ৫। শুভ বার:  সোম ও বুধ। শুভ রত্ন: মুক্তা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। ট্রেড ইউনিয়ন কর্মীদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে।  

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)  

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহযোগিতা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন। আজ কোনো চুক্তি সম্পাদন হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যেতে পারে। সকলের প্রতি সদাচরণ করার চেষ্টা করুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পাবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করা সহজ হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। আইনগত ঝামেলায় না জড়ালে ভালো করবেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। অকারণ ব্যয় পরিহার করুন।