নিজের রেকর্ড ভাঙলেন শহীদ কাপুর!

আপডেট : ২২ জুন ২০১৯, ২১:১১

বিনোদন ডেস্ক

 

বলিউডজুড়ে এখন আলোচিত সিনেমা ‘কবির সিং’। শহীদ কাপুরের সাথে এই সিনেমায় জুটি বেঁধেছেন কিয়ারা আদভানি। তেলেগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’র রিমেক ‘কবির সিং’। তবে ‘অর্জুন রেড্ডি’কে হুবুহু নকল করায় সমালোচনার তোপে পড়েছে ‘কবির সিং’।

তবে সমালোচনা যাই হোক, প্রথমদিনেই বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে সিনেমাটি। প্রথমদিনেই সিনেমাটির আয় ২০ কোটি রুপি! এই সিনেমার মধ্য দিয়ে শহীদ নিজের রেকর্ড ভাঙলেন। এর আগে শহীদের ‘পদ্মাবত’  সিনেমার প্রথমদিনের রেকর্ড ১৯ কোটি রুপি। ছবি নির্মাণে খরচ হয়েছে ৬০ কোটি রুপি।

কম বাজেটের এই সিনেমাটি অল্পদিনেই বক্স অফিসে হিট সিনেমার তালিকায় চলে আসবে বলে ধারণা করা হচ্ছে।

শহীদ সিনেমাটি প্রসঙ্গে বলেন, ‘প্রথমদিনের আয় থেকে সিনেমাটি নিয়ে আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে। ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ। তাঁদের উল্লাস বলে দিচ্ছে সিনেমাটির মধ্য দিয়ে তাঁদের কতটুকু কাছে যেতে পেরেছি।’

সাধারণ দর্শকদের পাশাপাশি অনেক বলিউড তারকাও শহীদ ও কিয়ারাকে শুভেচ্ছা জানিয়েছেন।