অচেনা অমিতাভ!

আপডেট : ২২ জুন ২০১৯, ২১:১২

বিনোদন ডেস্ক

 

চরিত্রের জন্য নিজেকে ভেঙে-গড়ে নতুন বেশে কাজ করছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। গতকাল ‘গুলাবো সিতাবো’ সিনেমার সেট থেকে তাঁর নতুন লুকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। আর তাতেই পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম ভাসছে ভক্তদের প্রশংসায়।

জানা যায়, সম্প্রতি সুজিত সরকারের পরিচালনায় ‘গুলাবো সিতাবো’তে কাজ করছেন অমিতাভ বচ্চন। এই ছবিতে নিজের কাজ করার কথা জানিয়ে টুইটও করেছিলেন গত মঙ্গলবার। টুইটে তিনি লেখেন, ‘একটি সিনেমা শেষ, আরেকটি শুরু। এজন্য নতুন করে ভ্রমণ, নতুন জায়গা, নতুন শহর, নতুন ক্রু, নতুন গল্প এবং নতুন সহকর্মী। লখণৌয়ে আজ থেকে শুরু গুলাবো সিতাবো। আর লুক, কী আর বলবো!’

নতুন ছবিতে নিজের কাজের কথা জানিয়ে টুইটের মাত্র ৪ দিনের মাথায় তাঁর নতুন লুকের ছবি পোস্ট করলেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘গুলাবো সিতাবোতে অমিতাভ বচ্চনের কৌতুকপূর্ণ চেহারা।’ তাঁর পোস্ট করা ছবিতে দেখা যায়, অমিতাভের চোখে গোল ফ্রেমের চশমা, মুখভর্তি দাড়ি, গাঁয়ে ঢিলেঢালা পোশাক এবং মাথায় পেঁচানো কাপড়।