এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ব্রেইনওয়াশ’। আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, আ খ ম হাসান, ফজলুর রহমান বাবু, সুমাইয়া শিমু, জেনী, মনিরা মিঠু, জুঁই করিম, জামিল হোসেন, নূরে আলম নয়ন, আহসানুল হক মিনু প্রমুখ। এই পৃথিবীর সবাই কমবেশি ব্রেইনওয়াশ হয়। কেউ কম বোঝে, কেউ বেশি বোঝে। যাঁরা বেশি বোঝে তাঁরা কম বোঝা মানুষটির ব্রেইনওয়াশ করতে ব্যস্ত থাকে। আবুলও তেমনি একজন মানুষ যে প্রতিনিয়ত ব্রেইনওয়াশ হয়। আবুলের মা-বাবা প্রেমিকা বিউটি, বন্ধু-বান্ধবসহ গ্রামের সবাই এটা জানে।
