আইজিপির উপহার গাড়ি পেয়েছে কোম্পানীগঞ্জ থানা

আপডেট : ০৮ মে ২০২৩, ১৩:৩৮

নোয়াখালী জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল এবং থানা এলাকার জনগণের জানমালের নিরাপত্তাসহ অপরাধ দমনে সক্ষমতা বৃদ্ধির জন্য নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানায় একটি নতুন ডাবল কেবিন পিকআপ উপহার দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম রোববার (৭ মে) সন্ধ্যা ৬টার দিকে গাড়িটি কোম্পানীগঞ্জ থানার ওসি সাদেকুর রহমানের কাছে হস্তান্তর করেন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানাকে গাড়ি উপহার দিলেন আইজিপি। ছবি: ইত্তেফাক

গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে  নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ) বিজয়া সেন,  অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল)  নাজমুল হাসান রাজিব ও নোয়াখালীসহ সকল থানার ওসিরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরএজে