অর্ধশত পর্বে ‘পালক আকাশে উড়ে’

আপডেট : ২২ জুন ২০১৯, ২১:১৩

 

এটিএন বাংলায় আজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চীনা ড্রামা সিরিয়াল ‘পালক আকাশে উড়ে’। আজ প্রচার হবে সিরিয়ালটির ৫০তম পর্ব। জেড জে টিভিতে প্রচার হওয়া এই সিরিয়ালটি ২০০৭ সালে সাংহাই চলচ্চিত্র উত্সবে সেরা ড্রামা সিরিয়ালের পুরস্কার অর্জন করে। জনপ্রিয় এই সিরিয়ালটি বাংলায় ডাবিং করে প্রচার করা হচ্ছে এটিএন বাংলায়। নাটকের গল্প আবর্তিত হয়েছে একজন সফল ব্যবমায়ীকে ঘিরে। চরম দারিদ্রতার মাঝে বেড়ে ওঠা এই ছেলেটিই এক সময় সাফল্যের চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়।