বালিয়াকান্দিতে জাটকা ইলিশ বিক্রেতাকে জরিমানা

আপডেট : ২২ জুন ২০১৯, ২১:৪১

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা

বালিয়াকান্দির বহরপুর বাজারে শনিবার দুপুরে জাটকা ইলিশ বিক্রির দায়ে মাছ বিক্রেতা বাবলু সরদারের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মত্স্য অফিস বালিয়াকান্দি থানা পুলিশের সহায়তায় বহরপুর বাজারে অভিযান চালিয়ে জাটকা ইলিশ জব্দ করে। এ সময় পুলিশ মাছ বিক্রেতাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার কাছ থেকে ওই জরিমানা আদায় করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে জব্দ জাটকা ইলিশ দুটি এতিমখানায় এতিমদের মাঝে বিতরণ করা হয়।