যমুনা টিভির সাংবাদিকের মৃত্যুর কারণ জানালেন পুলিশ

আপডেট : ০৯ মে ২০২৩, ২১:০৭

যমুনা টেলিভিশনের সাংবাদিক কুদরত-ই খুদা হৃদয় (২৫) আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর কলাবাগান লেক সার্কাস রোডের বাসায় মঙ্গলবার (৯ মে) সকালে হৃদয়ের লাশ উদ্ধার করে পুলিশ।

হৃদয় যমুনা টেলিভিশনের ডিজিটাল মিডিয়ায় কর্মরত ছিলেন। পুলিশ বলছে, প্রেমিকার সঙ্গে অভিমান করে হৃদয় গলায় ফাঁস দিয়েছেন।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম সজীব বলেন, ‘সকাল সাড়ে সাতটার দিকে ভাড়া বাসায় তার প্রেমিকার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পরে ওই ঘটনার জেরে সিলিং ফ্যানের সঙ্গে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন হৃদয়। পুলিশ যাওয়ার আগেই হৃদয়ের মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ফেলা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।’

পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই মনজুরুল আরও বলেন, নিহত সাংবাদিকদের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার উত্তর হোসেনপুর গ্রামে। তার বাবার নাম আরিফ আহমেদ মিঠু। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ইত্তেফাক/এসজেড