বিরামপুরে ট্রাকভর্তি সবজির ভেতর মাদক!

আপডেট : ২২ জুন ২০১৯, ২১:৪২

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

বিরামপুরে শুক্রবার রাতে ট্রাকভর্তি সবজির ভেতর বস্তায় করে ফেনসিডিল পাচারকালে ৯২০ বোতল ফেনসিডিল ও ৮৪০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করেছে বিজিবির কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা।

কাটলা বিশেষ ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম জানান, সীমান্তবর্তী হাকিমপুর উপজেলা থেকে একটি সবজি ভর্তি ট্রাকে করে ফেনসিডিল আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর-হাকিমপুর সড়কে অভিযান চালানো হয়। এ সময় ওই ট্রাকটি আটকের পর তল্লাশি করে ১৬ বস্তা পটোলের মধ্যে বিশেষভাবে রাখা ওই ফেনসিডিল ও নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।