শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
শিবচরে কাঁঠালবাড়ি ঘাট থেকে ২ শতাধিক যাত্রী নিয়ে শনিবার দুপুরে রিয়াদ এক্সপ্রেস নামে একটি লঞ্চ শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চটি মাঝ পদ্মায় পৌঁছলে অপর দিক থেকে আসা একটি বলগেটের (বালুবাহী ট্রলার) সঙ্গে ধাক্কা লাগে। এতে লঞ্চটির তলা ফেটে ডুবে যাওয়ার উপক্রম হয়।
শিবচর থানার ওসি জাকির হোসেন মোল্লা বলেন, খবর পেয়ে ঘাট এলাকায় দ্রুত পুলিশ পাঠানো হয়ছে; কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই ঘাট কর্তৃপক্ষ অপর একটি খালি লঞ্চ ও ট্রলার নিয়ে সব যাত্রীকে নিরাপদে অন্য লঞ্চে উঠিয়ে দেয়।
রিয়াদ এক্সপ্রেস লঞ্চের মালিক ইমান খান বলেন, অল্প কিছু যাত্রী নিয়ে লঞ্চটি পদ্মা পাড় হচ্ছিল। এ সময় বলগেটের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চের তলা ফেটে যায়।
