চট্টগ্রামের পতেঙ্গায় লরি থেকে রিকশার ওপর কন্টেইনার পড়ে ২ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (১০ মে) বেলা ১২টার দিকে পতেঙ্গা থানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রিকশার ওপর কনটেইনার ছিটকে পড়লে রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। পরে ক্রেন দিয়ে কনটেইনারটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর বিমানবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, দুপুর ১২টার দিকে শিপইয়ার্ড থেকে কন্টেইনার নিয়ে বের হাওয়ার সময় লরি থেকে একটি বড় কন্টেইনার রিকশার ওপরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
