আইসিসির আয়ের সিংহভাগ ভারতের, বাংলাদেশ পাবে কতো?

আপডেট : ১০ মে ২০২৩, ১৭:২৮

২০২৪-২৭ সালের রাজস্ব বণ্টনের পরবর্তী প্রস্তাবিত মডেল প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে আইসিসির আয়ের ৩৮.৫০ শতাংশ পাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাবে মাত্র ৪.৪৬ শতাংশ।

২০২৪-২৭ সালের আইসিসি প্রস্তাবিত আর্থিক মডেল।

আইসিসির আয়ের ৩৮.৫০ হিসেব অনুযায়ী প্রায় ২ হাজার ৪৯২ কোটি টাকা (২৩১ মিলিয়ন ডলার) পাবে বিসিসিআই। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এই তথ্য জানায়। সেখানে বলা হয়েছে বিসিসিআই আগামী চার বছরে প্রতি বছর প্রায় ২৩০ মিলিয়ন মার্কিন ডলার আয় করবে, যা আইসিসির বার্ষিক ৬০০ মিলিয়ন মার্কিন ডলার আয়ের ৩৮.৫ শতাংশ। 

অন্যদিকে, বাংলাদেশ পাবে মাত্র ৪.৪৬ শতাংশ। যা আর্থিক মূল্যে প্রায় ২৮৯ কোটি ৭২ লাখ টাকা। প্রস্তাবিত এই মডেলে দ্বিতীয় উপার্জনকারী বোর্ড হলো ইসিবি। তারা আইসিসির আয়ের ৬.৮৯ শতাংশ পাবে। আর অস্ট্রেলিয়া পাবে ৬.২৫ শতাংশ।  

 

 

 

ইত্তেফাক/জেডএইচ