আখক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু 

আপডেট : ১০ মে ২০২৩, ১৮:০৬

মাগুরার শ্রীপুরে আখের জমিতে নিড়ানীর কাজ করার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ মে) বিকাল পৌনে চার দিকে উপজেলার চর চৌগাছী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন শাহাদৎ, নিজাম ও মোহাম্মদ আলী। তাদের সবার বাড়ি উক্ত চর চৌগাছী গ্রামে। 

মাগুরা শ্রীপুর থানার ওসি (তদন্ত) লিটন কুমার দাস জানান, বজ্রপাতে তিন কৃষি শ্রমিকের নিহতের খবর পেয়েছি। বজ্রপাত ঘটলে এক শ্রমিক ঘটনাস্থলে নিহত হয় এবং আহত ২ জনকে শ্রীপুরের দ্বারিয়াপুর উপজেলা হাসপাতালে নেওয়া হলে তাদেরও মৃত্যু হয়।

ইত্তেফাক/পিও