পাকিস্তান উঠলো, ভারত নামলো

আপডেট : ১১ মে ২০২৩, ১৭:০৪

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের টানা চার ম্যাচে জয় পায় পাকিস্তান। আর এতেই প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে তারা। তবে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে মাত্র দুই দিনেই শীর্ষস্থান হারায় পাকিস্তানরা। তবে র‍্যাংকিংয়ে আবারো উন্নতি করেছে বাবর-রিজওয়ানরা।

বৃহস্পতিবার (১১ মে) আইসিসির নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে উঠে এসেছে পাকিস্তান। আর ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে অস্ট্রেলিয়া। 

পাকিস্তানের সুসংবাদের দিনে দুঃসংবাদ পেয়েছে ভারত। র‍্যাংকিংয়ে অবনতি হয়েছে দলটির। পাকিস্তানের চেয়ে এক রেটিং পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থান থেকে তৃতীয়স্থানে নেমে গেছে রোহিত-কোহলিরা। আর ৯৭ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরেই অবস্থান করছে বাংলাদেশ।     

 

ইত্তেফাক/জেডএইচ