মাঠে ঢুকতে না পেরে ক্ষুব্ধ দর্শকরা

আপডেট : ১২ মে ২০২৩, ১৫:১৫

পাকিস্তান-বাংলাদেশ (অনূর্ধ্ব—১৯) আন্তর্জাতিক যুব ক্রিকেট ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত ছিল দর্শক। এতো বছর পর রাজশাহীতে ক্রিকেট ম্যাচ হতে যাচ্ছে অথচ দর্শক খেলা দেখতে পারছে না। আগে থেকে বিসিবি না জানানোর কারণে গতকাল সকালে শহীদ এএইচ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে গিয়ে দর্শক ঢুকতে পারেনি। পুলিশ এসে সবাইকে ফিরে যেতে বলে।

হাজার হাজার ক্রিকেটেপ্রেমী বঞ্চিত হচ্ছে শুনে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট দুপুরে তার ফেসবুকে লাইভ খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিসিবিকে অনুরোধ করেন। ফয়সাল আহমেদ, আব্দুর রশিদ, জামিলুর রহমান সহ অনেক দর্শক ক্ষুব্ধ প্রতিক্রিয়া লেখেন তাদের ফেসবুকে। 

রাজশাহী ভেন্যু ম্যানেজার আরেফিন ইসলাম জানান, এখানে তার কিছু করার নেই। বিসিবির উপরের মহলের সিদ্ধান্তে দর্শক নিষিদ্ধ করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ