পাওয়ার প্লেতে জোড়া আঘাত বাংলাদেশের

আপডেট : ১২ মে ২০২৩, ১৮:৪৪

বৃষ্টি বাধা উপেক্ষা করে মাঠে গড়িয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে হয়নি টস। আর তাই ওভার কমিয়ে ৪৫ ওভারে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৬ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড।

ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসেই বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার হাসান মাহমুদ। ওভারের পঞ্চম বলে আইরিশ ওপেনার পল স্টার্লিংকে আউট করেন হাসান। রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান স্টার্লিং। 

স্টার্লিংয়ের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। স্টিফেন ডোহেনিকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন বালবির্নি। তবে দলীয় ১৬ রানে ফের উইকেট হারায় আইরিশরা। ফের বাংলাদেশকে সাফল্য এনে দেন হাসান মাহমুদ। ২১ বলে ১২ রান করে আউট হন স্টিফেন ডোহেনি। শেষ খবর পর্যন্ত ৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৬ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড।

ইত্তেফাক/জেডএইচ