প্রথমবারের মতো শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়ে সুখকর স্মৃতি নিয়ে আসতে পারল না বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সেখানে তারা খেলেছে তিনটি করে ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। দুটি সিরিজই হেরেছে জ্যোতিরা।
শ্রীলঙ্কা সফরে প্রথমে বৃষ্টির কারণে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ হয়নি। শেষ ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেলেও পরবর্তী দুইটি হেরে সিরিজ হাতছাড়া হয়েছে নিগার-ফাহিমাদের। গতকাল সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ হার মানে ৪৪ রানে।
শুক্রবার (১২ মে) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৮ রান করে সংগ্রহ করে। জবাবে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ১১৪ রানের বেশি করতে পারেননি বাংলাদেশের মেয়েরা।
